ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১০-২৬
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছয় বছর বয়সী বাংলাদেশি শিশু সুবর্ণ আইজ্যাককে হার্ভার্ডের স্বীকৃতি
প্রবাস ডেক্স:-মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশী শিশু সুবর্ণ আইজ্যাক। স্থানীয়দের কাছে সুবর্ণ পরিচিতি পেয়েছে ক্ষুদে আইনস্টাইন নামে। বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৫ সালে হোয়াইট হাউস স্বীকৃতি দিয়েছিলো এই শিশুকে। সুবর্ণ আইজ্যাক। বয়স মাত্র ছয়। ২০১৪ সালে নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিসা কোইকো সুবর্ণকে উপাধি দেন ‘আমাদের সময়ের আইনস্টাইন’ নামে। অবাক ব্যাপার হচ্ছে পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের জটিল সব বিষয়ের সমাধান করতে পারদর্শী শিশু শ্রেণিতে পড়া এই শিক্ষার্থী। অসম্ভব এই দক্ষতার জন্য ২০১৫ সালে ওবামার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল সুবর্ণ। এবার স্বীকৃতি পেল হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। গত ২ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ডিল গিলপিন ফাউস্টের কাছ থেকে স্বীকৃতি পত্র পায় বাংলাদেশী শিশু সুবর্ণ। সুবর্ণর বাবা রাশিদুল বারি স্থানীয় একটি কলেজের গণিত শিক্ষক। তিনি বলেন, এক বছর বয়স থেকেই অন্য শিশুদের চেয়ে কিছুটা আলাদা সুবর্ণ। মাত্র তিন বছর বয়সেই নিজের মেধাকে জানান দিতে ভয়েস অব আমেরিকায় সাক্ষাতকার দেয় এই শিশুটি। মেধাকে যাচাই করতে ৬টি বিশ্ববিদ্যালয়ের ৬ জন অধ্যাপক জ্যমিতি, বীজগণিতসহ রসায়নের জটিল বিষয়ের পরীক্ষা নিয়েছেন সুবর্ণের। এই পরীক্ষায়ও সাফল্য পেয়েছে বাংলাদেশী এই শিশুটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat