ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১১-১৪
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির নির্দেশ
নিউজ ডেস্ক:- নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সিইসি এই নির্দেশ দেন। বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসির মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়ে সিইসি বলেন, কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি বলেন, কোন প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে। সিইসি নির্বাচনে প্রার্থী এবং জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বলেন, যে যেই এলাকায় দায়িত্ব পালন করবেন সেসব এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। যাতে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সমস্যা হলে তাদের সাহায্য নেয়া যায়। তিনি গণমাধ্যম প্রতিনিধিদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করতেও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেন। এদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের সময় আরও তিনদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বাসসকে জানান, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণ করতে হবে।’ এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat