ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১১-১৯
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ ম্যাচেও হার বাংলাদেশের মেয়েদের
স্পোর্ট ডেস্ক:-প্রথম তিন ম্যাচে হেরে আসরের গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল-সবুজের দল হেরেছে ৩০ রানে। সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ১০৯ রান গড়ে।  জবাবে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭৯ রান করে বাংলাদেশ। হারলেও এটি আসরে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। আগের তিন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৭২ করে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ  রুমানা আহমেদের। তিনি অপরাজিত ৩৪ রান করেন, ৪০ বল খরচায়। দ্বিতীয় সর্বোচ্চ রান ফারজানা হকের, ৩৬ বলে ১৯ রান করেন। এর আগে বল হাতে বাংলাদেশের মেয়ারা ভালোই করেছিল। সালমা খাতুন ২০ রানে তিন উইকেট ও খাদিজাতুল কোবরা ১৮ রানে দুই উইকেট পেয়েছিলেন। এদিন তিন উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পান সালমা খাতুন। সবার আগে ৫০ উইকেট পেয়েছিলেন রুমানা আহমেদ। তাঁর সংগ্রহ এখন ৫২ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat