ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১১-২৪
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:–শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে। এজন্য টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালসহ মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সংগঠনগুলোকে একই প্লাটফর্মে দাঁড়িয়ে একযোগে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেডারেশন অভ্ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন-এফবিএইচআরও আয়োজিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল এইচআর দিনব্যাপী কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সক্ষমতা বৃদ্ধি, কর্ম সৃষ্টিতে সহায়তা, ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মানবসম্পদ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে বহুমাত্রিক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এফবিএইচআরও-এর এ ধরনের সময়োপযোগী কনভেনশন কর্মক্ষেত্রে বিশেষ করে তৈরিপোশাক শিল্পে মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এফবিএইচআরও-এর সভাপতি এবং কনভেনশনের প্যাট্রোন মোঃ মুশাররফ হোসেনের সভাপতিত্বে ওয়ার্ল্ড ফেডারেশন অভ্ পিপল ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সভাপতি লাইলা নাসিমেন্টো (Leyla Nascimento) (ব্রাজিলিয়ান) এফবিএইচআরও-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদ এ সোবহানি, ইউনাইটেড হসপিটাল লিঃ এর এমডি ফরিদুর রহমান খান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat