ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১১-২৮
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজার তদারকি ১১৪প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক:– বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর, ফেনী, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, ঝিনাইদহ, ভোলা, দিনাজপুর, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, নড়াইল, নেত্রকোণা, জামালপুর, সিলেট, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী, পটুয়াখালী এবং মৌলভীবাজারে গতকাল বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর, কাফরুল ও শাহজাহানপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ইমরান মেডিসিনকে ১০ হাজার টাকা, রিসতা জেনালের স্টোরকে ২০ হাজার টাকা, লিমা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ফুড ল্যান্ডকে ১০ হাজার টাকা ও মিনি মার্টকে ২০ হাজার টাকা; অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ২৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে বিক্রমপুর সুইটস এন্ড বেকারিকে এক হাজার টাকা ও কাজী কিচেনকে ১০ হাজার টাকা; মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে হক ফার্মাকে ১০ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসীকে ১০ হাজার টাকা, হাইটেক কন্টিনেন্টাল হসপিটাল ফার্মেসীকে ৪০ হাজার টাকা, লাবণ্য ফার্মেসীকে ১৫ হাজার টাকা, মুত্তকী ফার্মাকে ২৫ হাজার টাকা এবং ওজনে কারচুপির অপরাধে শিফনের মাংসের দোকানকে এক হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া দেশব্যাপী ৩৩টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৯৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। গত ২৭ নভেম্বর ৩৬টি বাজার তদারকি ও ৭টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১১৪টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৭ জন অভিযোগকারীকে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। -পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat