ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-০৪
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে : মুজিবুল হক
নিউজ ডেস্ক:–রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের মেয়াদে রেলওয়েতে ইতিমধ্যে ৬৮টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়েছে। মন্ত্রী আজ ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘রেলপথ মন্ত্রণালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ-২০১৮’ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। তার পরিকল্পনায় রেলে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। ইলেকট্রিক ট্রেন চালুর পাশাপাশি দ্রুতগতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। পদ্মা সেতু রেল লিংক স্থাপন কাজ দ্রুত চলছে। যমুনা নদীতে রেলব্রিজ নির্মাণকাজ শুরু হচ্ছে। দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে। ‘সব জেলায় রেল যাবে, জনগণ সেবা পাবে’ স্লোগানে কাজ করছে সরকার। রেলপথ সচিব মোঃ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম। এর আগে মন্ত্রী এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া যাত্রীদের মধ্যে চকোলেট ও সচেতনমূলক প্রচারপত্র বিতরণ করা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat