ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা
  • প্রকাশিত : ২০১৮-১২-০৯
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন, গ্রেফতার ১৭শ’
আন্তর্জতিক ডেস্ক:-ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকারীদের মধ্য থেকে ১৭’শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদিকে দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংসতা ঘটে। এতে সপ্তাহ খানেক আগের তুলনায় আরো বেশি ক্ষতি হয়েছে। রোববার কর্মকর্তারা একথা জানান। প্যারিস, মার্সেইল, বখদু, লিও ও তুলুজ ছাড়াও আরো কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ম্যাঁেক্রার পদত্যাগের দাবিতে গত চার সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে। আটক ১৭শ’ ২৩ জনের মধ্যে ১২শ’ ২০ জনকে পুলিশের হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্যারিসের পুলিশ বলেছে, তারা শনিবার ১ হাজার ৮২ জনকে আটক করে। এর আগে ৪১২ জনকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ ৩৬ হাজার লোক অংশ নেয়। গত ১ ডিসেম্বরেও প্রায় একই পরিমাণ লোক বিক্ষোভে যোগ দেয়। সেদিনও পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কিন্তু নগর কর্তৃপক্ষ বলছে, সেদিনের চেয়ে শনিবারের সহিংসতায় বেশি ক্ষতি হয়েছে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat