নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী অসুস্থ মো. গোলজার হোসেন তালুকদারকে ২২ লাখ টাকা দিয়েছেন। গোলজার হোসেন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় তাঁর সংসদ ভবন কার্যালয়ে নেত্রকোনা জেলার অধিবাসী গোলজার হোসেনকে এ আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং যথাযথ চিকিৎসা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গোলজার হোসেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃসংশ হত্যাকান্ডের প্রতিবাদ করেন। এ প্রতিবাদের কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ফলে তাকে প্রায় চার বছর আত্মগোপনে থাকতে হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117