ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৪৫৭৬৬৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর অপেক্ষা আর হাজার মানুষের রক্তের বিনিময়ে নতুন আলো দেখার প্রত্যয়ে জেলার ভোট কেন্দ্রগুলোতে এসেছেন অগণিত নারী-পুরুষ ভোটার। 

আজ বৃহস্পতিবার দেশজুরে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর জেরে ঘুম চোখে কাক ডাকা ভোরে সূর্যের আলোকছটা ছড়াতে না ছড়াতেই ভোটের মাঠে হাজির হন জনপদের মানুষ।

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো খায়রুল ইসলাম জানান, জীবনে প্রথম বারের মতো ভোট দিচ্ছি। ভালো লাগছে, মনে হচ্ছে ঈদের আনন্দ উপভোগ করছি। ভোট কী জিনিস এতো দিন আমরা জানতাম না।

স্থানীয় ডা. আব্দুল কুদ্দুস জানান, ভোটের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কত মায়ের বুক খালি হলো, কত ভাই-বোন প্রাণ দিল, কত শিশু অকালে মায়ের কোল থেকে ঝরে পড়েছে। সেই স্মৃতির ভার বুকে নিয়েই আজ ভোটকেন্দ্রে হাজির হয়েছি, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে।

ভোটার লাইনে দাঁড়ানো অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান জানান, বহু কাঙ্ক্ষিত এই দিনে সকালে নওয়া খাওয়ার কথা চিন্তা না করে ভোট দিতে চলে আসছি। 

এদিকে ভোটকেন্দ্রগুলোতে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশ। মানুষের মনে নেই কোনো আতঙ্ক কিংবা শঙ্কা। স্বস্তি আর প্রত্যাশার আবহে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও পরিবেশ ছিল স্বাভাবিক ও নির্ভার।

অনেকের কণ্ঠেই শোনা গেছে একই কথা—‘এ ভোট শুধু একটি ব্যালট নয়, এটি আমাদের দীর্ঘ সংগ্রামের প্রতীক।’ ভোটের মাঠে উপস্থিত মানুষের এই দৃঢ় অবস্থানই যেন জানান দিচ্ছে, গণতন্ত্রের পথে ফেরার আকাঙ্ক্ষা আজ আর শুধু আশা নয়—একটি বাস্তব প্রত্যয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat