ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৩
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান মোমেনের

নিউজ ডেস্ক:- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সস্তায় শ্রম ও কম জ্বালানি খরচের বিষয়টি উল্লেখ করে হংকং ভিত্তিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে মন্ত্রী এ আহ্বান জানান।
মোমেন বলেন, সস্তা শ্রমের পাশাপাশি বিভিন্ন পণ্য কেনার জন্য বাংলাদেশে রয়েছে ১৬ কোটি মানুষের স্থানীয় বাজার।
তিনি বলেন, ‘আপনারা অর্থ উপার্জন করবেন আর বাংলাদেশ আরো কর্মসংস্থানের সুযোগ পাবে। এটা হবে পারস্পরিক সমান সুবিধা লাভের একটি ক্ষেত্র।”
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন ক্ষেত্র থেকে তারা তাদের পছন্দমত খাতে বিনিয়োগ করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
মোমেন বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যাপ্ত বৈদেশিক বিনিয়োগ পেতে ও ব্যবসায় বৈচিত্র আনতে চেষ্টা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে সফররত চীনা বিনিয়োগকারী সংস্থা (সিএমএ)’র প্রতিনিধিদলের উপস্থিতিতে এই সেমিনারের আয়োজন করে।
এতে বিডা, বিইজেডএ, বিইপিজেডএ’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat