ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৪
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণপূর্ত অধিদপ্তরের প্রকৗশলীদের সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিউজ ডেস্ক:-গণপূর্ত অধিদপ্তরের প্রকৗশলীদের সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
আজ রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলনে কক্ষে গণপূর্ত অধিদপ্তর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অনাকাঙ্খিত সংবাদ আমাদের অনেক ভালো কাজকে ম্লান করে দেয়’- উল্লেখ করে প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমাদের ভাবমূর্তি যেনো নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের কৃতকর্মে আরো অধিক সচেতনতাবোধ, স্বচ্ছতা ও ন্যায়ানুগ অবস্থান থাকতে হবে।’
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদেরকে আরো সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনারা অনেক মেধাবী ও যোগ্য। আপনারা কেনো কলঙ্কের বোঝা কাঁধে নেবেন। অতীতকে ভুলে গিয়ে সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করবেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন, মানুষকে ভালোবাসবেন এবং উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন’।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat