ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক:-আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ।
তিনি বলেন, একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষায় বাজেট’ শীর্ষক এক প্রাক বাজেট সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহবান জানান।
ঢাবি কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনার উদ্বোধন করেন।এতে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতীয় বাজেট প্রণয়ন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নাগরিকদের গঠনমূলক পরামর্শ বিবেচনা করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সর্বস্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমান ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
মূল প্রবন্ধে জাতীয় বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে পৃথক পৃথক বরাদ্দের আহ্বান জানানো হয়। প্রবন্ধকারগণ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করা গেলে দেশের দারিদ্র বিমোচনও সম্ভব হবে।
তারা সমাজের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েট তৈরি, কারিগরি শিক্ষার উন্নয়ন, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা, বাজেটের সঠিক বাস্তবায়ন এবং অপচয় রোধে এপ্রিল-মার্চকে অর্থবছর নির্ধারন করার প্রস্তাব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat