ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

নিউজ ডেস্ক:-শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
আইজিপি আজ রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকল মেট্রোপলিটন ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশ প্রদান করেন। ভিডিও কনফারেন্সে মেট্রোপলিটন সদর দপ্তরসমূহে উপ-পুলিশ কমিশনার ও তদুর্ধ্ব কর্মকর্তারা এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রেঞ্জাধীন জেলা পুলিশ সুপার ও তদুর্ধ্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইজিপি সাধারণ মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘœ করার লক্ষ্যে মার্কেট ও শপিংমলে ভোররাত পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন।
তিনি মার্কেট কমিটির সমন্বয়ে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বৃহৎ মার্কেট ও শপিংমলে সিসিটিভি, হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং প্রয়োজনে আর্চওয়ে স্থাপনের পরামর্শ দেন।
আইজিপি সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ প্রদান করেন। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সিসিটিভি স্থাপন, ট্রাক, পিকআপ এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহণ রোধ এবং সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে যানবাহন না থামানোর নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি বলেন, টার্মিনাল হতে বাস ছাড়ার পূর্বে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করতে হবে।
তিনি বাসের ছাদে যাত্রী পরিবহণ বন্ধের নির্দেশ দেন। রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি।
তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর মারা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে যেন কোনভাবে এ ধরণের দু:খজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহণ রোধ এবং নৌপথে অন্য কোন স্থান হতে নৌকা দিয়ে যাত্রী উঠনো বন্ধ করার নির্দেশ দেন তিনি।
আইজিপি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান ঈদগাহসহ বিভাগ ও জেলার কেন্দ্রীয় ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
ঈদের ছুটিতে আবাসিক এলাকা, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি।
তিনি দেশব্যাপী মাদক, জাল টাকা, অবৈধ অস্ত্র উদ্ধার, মানব পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন।
আইজিপি বলেন, জঙ্গি সংগঠনের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে। জঙ্গিরা যাতে ভাড়া বাসাকে আস্তানা হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য নিয়মিত ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আইজিপি বলেন, গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট যেমন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিদেশী কূটনৈতিক মিশন ও স্থাপনা এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন আইজিপি।
যাকাত বিতরণকালে যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে সর্তকতার সাথে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকল ইউনিটকে নির্দেশ দেন আইজিপি।
আইজিপি বলেন, দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে সন্তোষজনক। এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
ভিডিও কনফারেন্সকালে অতিরিক্ত আইজিপিগণ, সকল মেট্রোপলিটন ও রেঞ্জের কমিশনারগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat