ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামের নামে হিংসা-বিদ্বেষ বিষয়ে সজাগ থাকতে ধর্ম প্রতিমন্ত্রীর আহবান

নিউজ ডেস্ক:-  ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় তাদের বিষয়ে মুসলিম উম্মাহকে সজাগ থাকার আহবান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। চরমপন্থা, সহিংসতা কিংবা সন্ত্রাসের কোন স্থান ইসলামে নেই। আল্লাহতাআলা পবিত্র কোরআনে মুসলমানদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে অভিহিত করেছেন। ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা হিংসা-বিদ্বেষ ছড়াতে চায় তাদের বিষয়ে মুসলিম উম্মাহকে সজাগ থাকতে হবে।’
মক্কা আল মোকাররমায় মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত পবিত্র কোরআন ও সুন্নার আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ বিষয়ে মঙ্গলবার এক আন্তর্জাতিক সম্মেলনে প্রতিমন্ত্রী বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে জানানো হয়, মক্কা শরীফে অনুষ্ঠেয় তিনদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ পৃথিবীর ৫১ টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন। প্রতিনিধিগণের মধ্যে বিভিন্ন দেশের ধর্ম, ওয়াকফ ও হজ বিষয়ক মন্ত্রী, গ্রান্ড মুফতি, বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর, শিক্ষক, লেখক, গবেষকগণ রয়েছেন। বাংলাদেশ থেকে ধর্মসচিব মো. আনিছুর রহমান, শোলাকিয়া ঈদগাহ জামাতের খতীব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদসহ ইসলামি চিন্তাবিদ ও গবেষকগণ এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম। তবে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীগণ নিজ নিজ ধর্ম পালনে সমান অধিকার ভোগ করছে।
তিনি বলেন, মদিনা রাষ্ট্রের আদর্শ ধারন করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে সারাবিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। ইসলামের মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ বর্তমান বিশ্বের অত্যন্ত কাঙ্খিত বিষয়। বাংলাদেশ সরকার ইসলামের এই মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ প্রচার ও অনুসরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat