ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ১০ ব্যক্তি ও এক সংগঠনকে ৩.০৫ কোটি টাকা অনুদান দিলেন

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১০ ব্যক্তি ও একটি সংগঠনকে মোট তিন কোটি পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে উক্ত টাকার কয়েকটি চেক হস্তান্তর করেন।
শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিংহামটন ইউনিভার্সিটির ভিজিটিং ডমেস্টিক স্কলার তৌহিদ রেজা নূরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর গবেষণা চালানোর জন্য এক কোটি টাকা অনুদান দেন।
প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেন।
আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সংক্রান্ত চেকটি গ্রহণ করেন।
এছাড়া, শেখ হাসিনা চলচ্চিত্র অভিনেতা আলমগীর হোসেন জ্যাকি ও জামিলুর রহমানকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat