ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৪
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেকে ‘নির্দোষ’ দাবি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর

আন্তর্জাতিক ডেস্ক:- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন হ্যারিসন টারান্ট আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। খবর বিবিসির।

নিউজিল্যান্ডের আদালতে টারান্টের বিরুদ্ধে ৫১জন মানুষকে হত্যা, ৪০ জন মানুষকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগসহ মোট ৯২টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেছে টারান্ট।

দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে ক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেয় টারান্ট।

নিউজিল্যান্ডে এই প্রথম কারো বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হলো।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন হামলা থেকে বেঁচে যাওয়াদের কয়েকজন এবং নিহতদের স্বজনেরা ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টারান্টের আইনজীবী যখন নিজেকে নির্দোষ দাবী করে তার মক্কেলের দেয়া বিবৃতি পড়ে শোনান, আদালত কক্ষে তখন উচ্চ কক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়া সেসময় অনেকে ডুকরে কেঁদে ওঠেন।

শুনানির সময় বিচারক বলেন, আগামী বছরের ৪ঠা মে পর্যন্ত মামলার কার্যক্রম চলবে, আর ১৬ই অগাস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে টারান্টের রিমান্ড চলবে।

গত ১৫ই মার্চ শুক্রবার জুমার নামাজ চলার সময় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে অতর্কিতে হামলা চালায় টারান্ট। হামলার সময় এ সন্ত্রাসী পুরো হামলার দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat