নিউজ ডেস্ক:- কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ)-র পঞ্চম সম্মেলনে যোগ দিতে বর্তমানে তাজিক রাজধানী দুশানবেতে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ উজবেকিস্তান যাবেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উজবেকিস্তান এয়ারফোর্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
রাষ্ট্রপতির পত্নী রাশীদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি এ রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৯ জুন দেশে ফিরে আসবেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117