ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ২৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধীনস্থ সংস্থাসমূহের সাথে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক:-তথ্য মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর ও সংস্থার সাথে মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের উপস্থিতিতে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব আবদুল মালেকের সাথে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোঃ আজহারুল হক, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুল হক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম ও ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান নিজামুল কবীর নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ চুক্তিগুলোকে মন্ত্রণালয়ের আগামী ২০১৯-২০ অর্থবছরের কী পরিমাণ জনবল ও অর্থব্যয়ে কী কী কাজের মাধ্যমে জনগণ ও গণমাধ্যমকে সেবা দেয়া হবে তারই পরিকল্পনা হিসেবে অভিহিত করেন। একই সাথে অহেতুক কোনো প্রকল্প যাতে না নেয়া হয়, সে বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণের মধ্যে মোঃ মিজান-উল-আলম, নূরুল করিমসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat