ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতকে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের আহবান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক:- বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে ফল ও সবজি আমদানি করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল মিহিরের সম্মানে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহবান জানান।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমকে সংযুক্ত আরব আমিরাত সফরের আহবান জানান সেদেশের প্রতিমন্ত্রী।
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সে দেশের শীর্ষ বিনিয়োগকারীদের সাথে আলোচনার আয়োজন করা হবে বলেও জানান সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী।
মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে কৃষি, পশুপালন, মৎস্য, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। উভয় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ফেব্রুয়ারি মাসের সংযুক্ত আরব আমিরাত সফরকে একটি সফল সফর হিসেবে উল্লেখ করে সেসময়ে স্বাক্ষরিত বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক সমঝোতা চুক্তিগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।
এসময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহবুবুজ্জামান, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মুহাম্মদ সাঈদ হামিদ আল মেহেরি উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল মিহিরি গতকাল এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat