ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাঈদ খোকনকে সমন্বয়ক করে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে কমিটি গঠন

নিউজ ডেস্ক:-  আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে অবৈধ ছোট ছোট যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি রিকশা, অটোরিকশা ও পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকায় প্রবেশকারী অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এই কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আজ বুধবার নগর ভবন দক্ষিণের সভাকক্ষে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘ঢাকার বাইরে থেকে অবৈধ যানবাহন মহানগরীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরীতে চলাচলরত ছোট ছোট অবৈধ যানবাহন চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে।’
এ ছাড়া সভায় রাজধানীতে ট্রাফিক সিস্টেম কার্যকর অটোমেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীতে চলাচলরত অবৈধ যানবাহন আগামী দুই মাসের মধ্যে চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করবে এই কমিটি।
বৈঠকে ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নগরীর সব ফুটপাত নগরবাসীকে ফিরিয়ে দেয়ার জন্য হকারদের উচ্ছেদ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দুই মাস পর পর যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা হবে। সভায় সিদ্ধান্ত হবে কিন্তু বাস্তবায়ন হবে না এটা হতে পারে না। নগরবাসীকে যানজট থেকে মুক্ত করতে যা যা করণীয় তা করা হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীকে যানজটমুক্ত করতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে আগামী দুই মাস কমিটি কাজ করবে। এ দুই মাসে তারা সব সমস্যার সমাধান করবেন এমন না, তবে যতটুকু করতে পারেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সভায় আবার সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকা মহানগরীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের কোনো সংস্থা যদি সিদ্ধান্ত নেয় এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা সচেষ্ট হলে তা বাস্তবায়ন হতে বাধ্য।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat