নিউজ ডেস্ক:- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল কঙ্গোর উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন।
একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের এ প্রতিনিধিদল ৫ দিনের সরকারি সফরে ডিআর কঙ্গো সফর করবেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এ সময় প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শনসহ বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টসমূহও পরিদর্শন করবেন।
এছাড়াও, তারা এই মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কঙ্গোতে প্রতিনিধিদল এসআরএসজি, ডিএসআরএসজি, ফোর্স কমান্ডার, ইউএন পুলিশ কমিশনার এবং ইতুরি প্রদেশের গভর্নরের সাথে মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী ২৯ জুন দেশে ফিরবেন প্রতিনিধিদল।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117