ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার পাপুয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১০ টা ৫ মিনিটে পাপুয়া প্রদেশের আবেপুরা শহরের প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ২১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
খবরে বলা হয়, সেখানে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মাত্র গত সপ্তাহে ওই এলাকায় ভূপৃষ্ঠের স্বল্প গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
গত বছর সুলাওয়েসি দ্বীপের পালুতে একটি শক্তিশালী ভূমিকম্পে এবং এরফলে সৃষ্ট সুনামির আঘাতে ২ হাজার ২শ’ জনের বেশী লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৫।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর আচেহ প্রদেশে রিখটার স্কেলে ৯.১ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্পে এবং এরফলে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat