ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক:-রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় আজ সোমবার এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় আলী আশরাফ মামুন নামের একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। তবে কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

পল্টন থানার এসআই সেলিনা পারভীন জানান, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। আশপাশের এলাকায় পুলিশ তল্লাশি করছে। বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে বেলা সাড়ে ১১টায় কাকরাইলের স্কাউট ভবনের দিক থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনের কার্যালয়ের সামনে আসে। এরপরে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat