ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী মারা গেছেন।

নিউজ ডেস্ক:- ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী (৮০) মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৩২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার বাসসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝর্ণাধারা চৌধুরী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১জুন মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার হাসপাতালেই তার মস্তিস্কে দ্বিতীয়বারের মত রক্তক্ষরণ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জনগ্রহণ করেন ঝর্ণাধারা চৌধুরী। সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ‘গান্ধী আশ্রম’ এর সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং বাংলাদেশ সরকার তাকে ২০১৫ সালে একুশে পদক প্রদান করে। এছাড়া তিনি সমাজকর্মের স্বীকৃতি হিসেবে ১৯৯৮ সালে আন্তর্জাতিক‘বাজাজ পুরস্কার’ লাভ করেন।
১৯৫৪ সালে তার বাবা মারা যাওয়ার পর ১৯৫৬ সালে গান্ধীর প্রতিষ্ঠিত অম্বিকা কালিগঙ্গা চ্যারিটেবল ট্রাস্টে(গান্ধী আশ্রম ট্রাস্ট) যোগ দেন। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আগরতলায় ত্রাণকাজে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭৯ সালে পুনরায় গান্ধী আশ্রম ট্রাস্টে ফিরে আসেন।
১৯৯০ সালের ১৩ জুন চারু চৌধুরীর মৃত্যুর পর তিনি ট্রাস্টের সচিবের দায়িত্ব পান। তিনি গান্ধীবাদের দীক্ষা পান পরিবার থেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat