ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে আজ বাজেট পাস হচ্ছে

নিউজ ডেস্ক:- আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ রবিবার পাস হবে। বাজেট পাস হলে সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে। রবিবার সকাল ১০টায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় শুরু হয়েছে।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী এনে অর্থবিল ২০১৯ শনিবার জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থবিল ২০১৯ সংসদে পাশের জন্য অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী উপস্থাপন করেন। এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শারীরিক অসুস্থতার কারণে অর্থবিল জাতীয় সংসদে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অনুমতি দিতে স্পিকারের কাছে আবেদন করেন। স্পিকার তার আবেদন মঞ্জুর এবং প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীর পক্ষে বিল উপস্থাপনের অনুমতি দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এটি ভোটে দেন এবং কণ্ঠভোটে অর্থবিল পাস হয়।

প্রসঙ্গত, নতুন অর্থবছর ২০১৯-২০ এর জন্য ১৩ জুন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর সংসদে ২৭০ জন সদস্য এতে আলোচনায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat