ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মাদকবিক্রেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক:-রাজধানীর উত্তরখান থানার শহীদ নগর এলাকায় সোমবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত হয়েছেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। নিহত মাদকবিক্রেতার নাম আনোয়ার হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, শহীদ নগর এলাকায় মাদকবিক্রেতারা অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এক সময় তারা পিছু হটতে বাধ্য হয়।পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদকবিক্রেতা আনোয়ারকে উদ্ধার করে র‌্যাব। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, একটি শর্টগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat