ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৩
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা নতুন নতুন পণ্য উৎপাদনের জন্য বাংলাদেশে আরো বিনিযোগ করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানাব:পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার আরো বিনিয়োগের আহ্বান জানাবে ঢাকা।দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক ইয়ান ঢাকা সফরকালে এ আহ্বান জানানো হবে। তিনি আজ বিকেলে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।
দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্পর্কের নতুন ক্ষেত্র খুঁজে বের করাই তার এ সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন আজ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী’র ঢাকা পৌঁছার প্রাক্কালে এ কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়া নতুন পণ্য উৎপাদনে খুবই সৃষ্টিশীল। আমরা নতুন নতুন পণ্য উৎপাদনের জন্য বাংলাদেশে আরো বিনিযোগ করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানাব।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন চট্রগ্রামে কোরিয়ান ইপিজেডের কেইপিজেড) উল্লেখ করে বলেন, এটি এখনো পুরোপুরি ব্যবহৃত হয়নি। ঢাকা কেইপিজেডের দেয়া সুবিধা লুফে নিতে এখানে আরো বিনিয়োগ করতে সফরকারি কোরীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাবে ঢাকা। তিনি বলেন, কোরীয় কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কেইপিজেডে অনেক জমি বরাদ্দ রেখেছি।
আবদুল মোমেন বলেন, পাশাপাশি আমরা দেশের আইটি সেক্টরের আরো উন্নতির জন্য কোরীয় কারিগরি সহায়তা কামনা করব। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে কোরিয়ার সহায়তা কামনা করবেন। তিনি বলেন, আমরা রোহিঙ্গা ইস্যুটি নিয়ে অবশ্যই নিয়ে আলোচনা করব। সকলের সঙ্গে আলোচনায় এই ইস্যুটি স্থান পাচ্ছে। এখানেও এটি আলোচনায় স্থান পাবে। আমরা রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা কামনা করব।
আগামীকাল বিকেল ৪টা ১৫মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কোরিয়ার প্রধানমন্ত্রী লী’র মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক শেষে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হবে বলে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat