নিউজ ডেস্ক:- রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জ এক শোক বার্তায় রাষ্ট্রপতি সংসদে বিরোধী দলীয় নেতার ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ফুসফুস ও কিডনির জটিলতাসহ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117