নিউজ ডেস্ক:- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্র্টির চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হুসেইন মুহম্মদ এরশাদ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117