ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্ট ডেস্ক:-  বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।দেড় মাসব্যাপী চলা ক্রিকেট মহারণের পর্দা নামছে আজ রোববার। আর আজই নির্ধারিত হয়ে যাবে চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শ্রেষ্ঠ দল।বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে। ভোরে বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খেলা শুরু হবে।এ দুদল আগে রানার্সআপ হলেও কেউই শিরোপার দেখা পায়নি। তাই চলতি বিশ্বকাপে নতুন কোনো শিরোপাধারীকে দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব।মহারণে নামার আগে দুদলের যাত্রা প্রায় একই রকম ছিল। হট ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর সেমিফাইনালে ওঠা নিয়েই শঙ্কায় পড়েছিল। লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে সেমিতে পরাশক্তি অস্ট্রেলিয়াকে শোচনীয়ভাবে হারায় তারা।অন্যদিকে, প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়েও শেষের দিকে টানা কয়েকটি হারে শঙ্কা দেখা দিয়েছিল নিউজিল্যান্ডেরও। তবে নেট রানরেটের হিসাবে সেমিফাইনালে ওঠা কিউইরা আরেক হট ফেভারিট ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড : দুদলের মধ্যে মোট ৯০টি ওডিআই ম্যাচ হয়েছে। তাতে নিউজিল্যান্ড ৪৩ ও ইংল্যান্ড ৪১ বার জয় পেয়েছে। আর বাকি ছয় ম্যাচের মধ্যে চারটি পরিত্যক্ত ও দুবার টাই হয়েছে।বিশ্বকাপযাত্রায় আটবার একে অপরের মুখোমুখি হয়েছে তারা। তাতে নিউজিল্যান্ড পাঁচটিতে ও ইংল্যান্ড তিনটিতে জয় পায়।চলতি বিশ্বকাপে মুখোমুখি অবস্থান : গত ৩ জুলাই চলতি বিশ্বকাপে লিগ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের বড় জয় পায় ইংল্যান্ড। ইংলিশদের ৩০৫ রানের জবাবে ৪৫ ওভারে ১৮৬ রান তুলতেই অলআউট হয়ে যায় ব্ল্যকক্যাপরা। ১০৬ রান করা বেয়ারস্টো পান ম্যাচসেরার পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat