ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলার সামর্থ্য আওয়ামী লীগের আছে : হানিফ

নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার মত সামর্থ্য আওয়ামী লীগের রয়েছে।
তিনি বলেন, ‘ ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের মধ্যে বিভক্তি ছিল।এখন দলের মধ্যে সে ধরনের কোন সমস্যা নেই।’
হানিফ আরো বলেন, আওয়ামী লীগ আগের যে কোন সময়ের চেয়ে যেমন বেশি ঐক্যবদ্ধ তেমনি অতীতের যে কোন সময়ের চেয়ে দলের তৃনমূল আরো বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।
মাহবুব-উল আলম হানিফ আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি।
সভায় প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা উপ-মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।
২০০৭ সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তাঁর রাজধানীর ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার করেছিল।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির জন্যই দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল। কারণ তারা কোনভাবে একবার ক্ষমতায় গেলে তারা আর ক্ষমতা ছাড়তে চায় না।
তিনি বলেন, বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় এসে জোর করে ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারী ভোটার বিহীন নির্বাচন করেছিল। কিন্তু গণআন্দোলনের মুখে তাদের ক্ষমতা ছাড়তে হয়েছিল।
হানিফ বলেন, ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে আবারো ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র শুরু করে এবং দলীয় লোককে তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন। যার ফলশ্রুতিতে অগণতান্ত্রিক শক্তি দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পেয়েছিল।
তিনি বলেন, দেশের রাজনীতিতে ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। আমাদের দেশেই শুধু নয়, বিদেশেও প্রতিটি সরকারকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। আমাদের দেশও সেই চ্যালেঞ্জের বাইরে নয়।
তিনি বলেন, আওয়ামী লীগ গণ মানুষের দল। আওয়ামী লীগকে ঠেকানোর মতো রাজনৈতিক শক্তি দেশে আর নেই।
হানিফ আরো বলেন, দেশের রাজনীতিতে আর যাতে কখনো অগণতান্ত্রিক শক্তি হস্তক্ষেপ করতে না পারে সেজন্য ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত।
কুমিল্লার আদালতে বিচারকের সামনে ছুরিকাঘাত করে হত্যার বিষয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপির এ ধরনের বক্তব্য দেয়ার আগে আয়নায় নিজেদের মুখ দেখা উচিত।
তিনি বলেন, কারণ গাজীপুরের আদালতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় বোমা হামলা করে এজলাসে বিচারক ও আইনজীবীদের হত্যার কথা দেশের মানুষ ভুলে যায় নি। সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনার কথাও দেশের মানুষ জানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat