ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালতে খুন : বিচারকদের যথাযথ নিরাপত্তা চেয়ে রিট

নিউজ ডেস্ক:- আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ রিট পিটিশন দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন।
কুমিল্লা জেলা আদালতে বিচারকের সামনে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি খুন হওয়ার ঘটনায় এ রিট করেন ইশরাত হাসান। আগামীকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।
এডভোকেট ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, গতকাল আদালত কক্ষে বিচারকের সামনে যেভাবে হত্যা করা হয়েছে, সচেতন নাগরিক হিসেবে এ ঘটনায় আমি উদ্বিগ্ন। এ কারণে আমি সমগ্র আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছি।
রিটে মন্ত্রিপরিষদ সচিব,আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। খুনী আবুল হাসানকে (২৫) গ্রেফতাার করেছে পুলিশ। এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত কমিটি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat