ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৭
  • ৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এইচএসসি’র ফল গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:-সারাদেশের এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়েছে।
গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯’র ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এ বছর ১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সারাদেশের ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি কারিগরি, এইচএসসি (ব্যবসায়ে প্রশাসন) এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন কৃতকার্য হয়।
সম্মিলিত পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং এরমধ্যে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
৮টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৮২ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়।
পরে ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ পৃথকভাবে প্রধানমন্ত্রী হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানটি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসেইন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রী আজ বেলা সাড়ে ১২ টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েব সাইট এবং মোবাইল ফোনের মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat