ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৩
  • ৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন মাস নিষিদ্ধ মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। এই সময়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না এই বার্সা তারকা। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ( কনমেবলকে) দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি। এরপরই এই নিষেধাজ্ঞা আদেশ জারি করল কনমেবল।

২ আগস্টের পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অবশ্য কনমেবলের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে আগামী সাতদিন সময় পাবেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিন মাসের শাস্তির পাশাপাশি ৫০ হাজার ডলার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে মেসিকে। কোপা আমেরিকা খেলে মেসির প্রাপ্ত অর্থ থেকে এ অর্থ কেটে নেবে কনমেবল।

এই তিন মাসে আর্জেন্টিনার কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে দেশটির হয়ে তিনটি প্রীতিম্যাচ খেলতে পারছেন না মেসি। চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচগুলো হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘ব্রাজিলের জন্য কাপটি নির্দিষ্ট ছিল।’ সে মন্তব্যের জবাবে কনমেবল জানায়, মেসির অভিযোগ ভিত্তিহীন এবং এটি আয়োজকদের সম্মানে আঘাত করেছে।

এর আগেও এক ম্যাচের জন্য মেসিকে নিষিদ্ধ ও অর্থ জরিমানা করে কনমেবল। সেটি ছিল চিলির বিপক্ষে লাল কার্ড দেখার কারণে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat