মক্কায় বাংলাদেশি হাজীদের খোঁজখবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী আজ মক্কায় একটি বাড়ি ও ক্লিনিক পরিদর্শনকালে হাজিদের সাথে কুশল বিনিময় এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডাক্তার ও রোগীদের সাথে কথা বলেন। হাজিরা এসময় ধর্ম প্রতিমন্ত্রীর কাছে এ বছরের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ।
মক্কায় সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের জন্য ভাড়া করা ৯ নম্বর বাড়িতে প্রায় ১ হাজার ৩৫ জন হাজি অবস্থান করছেন। এর নীচ তলায় বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের ব্যবস্থাপনায় একটি ক্লিনিকও স্থাপন করা হয়েছে। সেখানে ২৪ ঘন্টা বাংলাদেশি হাজিদের সব ধরণের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117