ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় ক্রিকেট দলকে হত্যার হুমকি, এক ব্যক্তি গ্রেফতার

ভারতীয় ক্রিকেট দলকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ই-মেইলে দলকে হত্যার হুমকি সংক্রান্ত একটি মেইল পাঠানোর অভিযোগে মহারাষ্ট্র পুলিশের এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) আসাম থেকে এ ব্যক্তিকে গ্রেফতার করে।ডেইলি পাইওনিয়ার পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, আসাম পুলিশের সহায়তায় এটিএস গত মঙ্গলবার ব্রজমোহন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।ভারতীয় ক্রিকেট দলক হত্যা করা উল্লেখ করে গত ১৬ আগস্ট বিসিসিআইকে মেইল করে অভিযুক্ত ব্যক্তি। গ্রেফতারকৃত ব্যক্তি যে আইপি ঠিকানা থেকে ইমেইল করেছিল এটিএস কর্মকর্তারা সেটি চিহ্নিত করেছেন। তদন্তে দেখা যায়, ব্রজমোহন একই অপরাধ বারবার করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে এমন ধরনের ইমেইল পাঠিয়েছেন।বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ভারতীয় দলকে হত্যার হুমকি সম্বলিত একটি ইমেইল কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডও পেয়েছিল। বিষয়টি পিসিবি তাৎক্ষণিকভাবে আইসিসিকে জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat