পর্তুগালের ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপট অব্যাহত আছে। জুভেন্তাস ফরোয়ার্ডটি আবারও সেদেশের বর্ষসেরা ফুটবলার হয়েছেন। এ নিয়ে রেকর্ড টানা ১০ বারের মতো পুরস্কারটি পেলেন ৩৪ বছর বয়সি ফুটবলারটি।গত ১২ বছরে তার বাইরে কেবল দুই জন খেলোয়াড় বর্ষসেরা হয়েছিলেন। তারা হলেন সিমাও ও পেপে। ২০০৭ সালে রোনালদো প্রথমবারের মতো পর্তুগালের এই পুরস্কারে নাম লেখানোর পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।এবার তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানচেষ্টার সিটির প্লে মেকার বার্নার্দো সিলভা ও অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স। লড়াইয়ে ছিলেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস রুবেন নেভেসও। পুরস্কারের বছরটিতে রোনালদো জুভেন্তাসের হয়ে লিগ শিরোপা জেতেন এবং জাতীয় দলকে এনে দেন ন্যাশন্স লিগের ট্রফি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117