ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৬
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের ৬০-৭০ কি.মি ভেতরে ঢুকে সেতু তৈরি করেছে চীন

ভারতীয় ভূখন্ডের ৬০-৭০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। তারা একটি ঝুলন্ত সেতুও তৈরি করেছে। অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়কের এই দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারত-চীন সীমান্তের চাগলাগাম এলাকায়।রাজ্যের বিজেপি সভাপতি তথা অরুণাচল পূর্ব কেন্দ্রের এমপি টাপির গাও সম্প্রতি বিভিন্ন মিডিয়ার কাছে দাবি করেন, চাগলাগামের ডিমার নালার উপর একটি ঝুলন্ত সেতু নজরে এসেছে আদিবাসীদের। ঘন জঙ্গলে ঘেরা ওই এলাকার গাছ কেটে কাঠ চেরাই করে ওই সেতুটি তৈরি করেছে চীনা সেনাবাহিনী।দিল্লির সংশ্লিষ্ট সব দফতরে তিনি বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন টাপির গাও। ভারতীয় সেনাবাহিনী অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পক্ষে বিবৃতি দিয়ে স্পষ্ট বলা হয়েছে, ওই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাবাহিনী বা নাগরিকের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। তবুও ওই এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। - আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat