লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় জুলহাস উদ্দিন (৪৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জুলহাস উদ্দিন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাননাথ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি উপজেলা সদরের ফেন্সি জুয়েলারির মালিক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাটগামী একটি ট্রাক চৌধুরীহাট বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী জুলহাস উদ্দিনকে ধাক্কা দেয়। এতে জুলহাস রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117