রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ।
শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।তিনি জানান, ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট।রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এক হাজার ২৩ জন এবং দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার কাজ করছেন।উল্লেখ্য, ১৪ জুলাই এইচ এম এরশাদ মারা যাওয়ার পর এই আসনটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117