ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজীবের পরিবারকে ১ মাসের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীব হাসান নিহতের ঘটনায় তার পরিবারকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পরিশোধ করতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।স্বজন পরিবহনের এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত ২০ জুন এক রায়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসকে এ দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী করে।দুই বাসের কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা রাজীবের পরিবারকে পরিশোধ করতে বলা হয় ওই রায়ে।স্বজন পরিবহনের মালিকপক্ষ হাই কোর্টের ওই রায় স্থগিতের আবেদন নিয়ে এলে রোববার তা আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল, রাজীবের পরিবারের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বিআরটিসির পক্ষে এদিন কেউ আদালতে ছিলেন না।প্রাথমিক বক্তব্য শুনে প্রধান বিচারপতি স্বজন পরিবহনের আইনজীবীকে বলেন, ‘এক মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করে আসেন। তারপর আমরা আপনাদের বাকি বক্তব্য শুনব।’শুনানি শেষে রুহুল কুদ্দুস কাজল জানান, আগামী ১৭ নভেম্বর বিষয়টি আবার শুনানির জন্য আপিল বিভাগে আসবে।গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীবের।আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat