ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টায় দুই যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা শহরতলির তালতলা গ্রামে এক গৃহবধূর শরীরে আগুন নিক্ষেপ করে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে পার্শ্ববর্তী এলাকা ইসলামপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অরুপ হোসেন (২৬) শহরের ইসলামপাড়া এলাকার দোলন মিয়ার ছেলে ও রিপন (২৫) ছানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শহরতলির তালতলা গ্রামে সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছিলেন মালেয়শিয়া প্রবাসীর স্ত্রী আফসানা মিমি। প্রায়ই সময় তাকে উদ্দেশ্য করে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী এলাকার অরুপ ও রিপন।এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ তার বাড়ির গেটে একা দাঁড়িয়েছিল। এ সুযোগে ওই গৃহবধূকে লক্ষ্য করে অভিযুক্ত দুই যুবক জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ছুড়ে মারে। এতে তার পরিহিত কাপড় ও বাম হাতের কিছু অংশ পুড়ে যায়।পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায়।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আফসানা মিমি বাদী হয়ে দুজনকে আসামি করে শনিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামালা করেছেন।মামলার পর পরই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat