রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানচাপায় মাসুদা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মাহিন (১১) আহত হয়েছে।রোববার সকাল ৭টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।
রমনা থানার এসআই হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মাসুদা বেগমের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া থাকতেন। সকালে ছেলেকে নিয়ে বরিশাল থেকে লঞ্চ করে ঢাকার সদরঘাটে নামেন মাসুদা। সেখান থেকে রিকশায় করে মধুবাগের বাসায় যাওয়ার সময় রাজমনি ক্রসিংয়ে সামনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এতে মাসুদা ও মাহিন রিকশা থেকে ছিটকে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি মাসুদাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর আহত মাহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার স্বজনরা বাসায় নিয়ে গেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117