ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে যাতে কোন শিক্ষার্থী অন্যের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত না হয়।তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‌্যাগিং ও যৌন নির্যাতনসহ সকল নিপীড়ন বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এই ধরনের ঘটনা রোধে বিশেষ সেল গঠন করা যেতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।
আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিসটেম (এমইএমআইএস)-’এর ওপর আয়োজিত এক কর্মশালায় তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংশ্লিষ্ট সকলের সেবা প্রাপ্তিকে সহজ করবে এবং নতুন সফটওয়্যার ব্যবহার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যোগাযোগ আরো দ্রুত এবং স্বচ্ছ করবে।তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার শিক্ষক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে কর্মস্থলে বসেই প্রশিক্ষণ নেয়া যাবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি মোঃ শাহাবুদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাহমুদ উল হক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat