ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৬
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালতের মাধ্যমে দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত : মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আদালতের মাধ্যমে দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত। তাই সেই দলের নেতা-কর্মীদের জনগণের কাছে তাদের পক্ষে ভালো কথা বলার কিছু নেই।’
তিনি বলেন,যখন কোন ব্যক্তি বা দল ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাদের মুখের আস্ফালনই শান্ত¦না খোঁজার মাধ্যম হয়ে দাড়ায়।আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ‘কঠোর আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে’ বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিকভাবে জনগণের সামনে বিএনপির কিছু বলার নেই। ক্ষমতায় থেকে নানা অপকর্মের কারণে এ দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতের রায়ে দন্ডিত হয়ে কারাগারে আছেন।’তিনি আরও বলেন,২০১৩ সাল থেকে বেগম খালেদা জিয়া কতবার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের ডাক দিয়েছে দেশবাসী তা দেখেছে। দেখতে দেখতে সাত বছর পার হলেও বিএনপির আন্দোলন মাঠে গড়ায়নি। সুতরাং বিএনপির নেতাদের কথা জনগণ এখন আর আমলেও নেয় না। কারণ জনগণ জানে বিএনপির কথা ছাড়া কিছু করার নেই।এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat