ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৭
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো : ফিফা সভাপতি

ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখানে সাংবাদিক ফিফা সভাপতি বলেন, সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।উচ্ছ্বসিত ফিফা সভাপতি বলেন, দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়।এর আগে মঙ্গোলিয়া থেকে রাত সোয়া একটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফিফা সভাপতির। কিন্তু প্রবল বাতাসের কারণে তার যাত্রা বিলম্ব হয়।বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat