ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২০
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপর্ণার হাত ধরে আবার বড়পর্দায় ফিরছে বিমলা-সন্দীপ-নিখিলেশ

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘ঘরে বাইরে’ মুক্তি পেয়েছিল ১৯২৬-এ। গল্পের তিন প্রধান চরিত্র, বিমলা-সন্দীপ-আর নিখিলেশের মধ্যেকার সম্পর্কের টানাপড়েন, রসায়ন, তৎকালীন রাজনৈতিক সমস্যা— সব নিয়েই সেই উপন্যাস পাঠকের হৃদয়ে আজও ভাস্বর।

আবার ফিরছেন তাঁরা, অন্য রূপে, অন্য ভাবে। পরিচালক অপর্ণা সেনের হাত ধরে। ছবির নাম ‘ঘরে বাইরে আজ’। টিজার দেখেই আন্দাজ করা যায় আজকের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়েই গল্প বলবে ওই ছবি। আবারও নিখিলেশ-বিমলা-সন্দীপের সম্পর্কের আভ্যন্তরীণ টানাপড়েন, ওঠানামা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সবই ধরা দেবে ওই ছবিতে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়েই ছবিতে সন্দীপ হয়েছেন স্যান্ডি, আর বিমলা হয়েছেন বিম্‌লা।
নিখিলেশের চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, বিমলার চরিত্রে তুহিনা দাস এবং সন্দীপের চরিত্রে যিশু সেনগুপ্ত। অনির্বাণ বলছিলেন, সন্দীপ বা বিম্‌লার চরিত্রে পরিবর্তন আনা হলেও নিখিলেশের চরিত্রে সে রকম কোনও বদল আনেননি পরিচালক। শেয়ার করলেন অপর্ণার পরিচালনায় অভিনয়ের অভিজ্ঞতাও। এর আগেও অবশ্য ‘আরশিনগর’ ছবিতে অপর্ণার পরিচালনায় কাজ করেছেন অনির্বাণ। অপর্ণার সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত তুহিনাও। পরিচালকের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে যে ভাবে ছবিতে দেখানো হয়েছে তাতে করে ‘অসুবিধা’-র মুখে পড়তে হয়নি ‘ঘরে বাইরে আজ’ টিমকে? যেমনটা ‘গুমনামি’ মুক্তির পর হয়েছিল? অনির্বাণ বললেন, “একটা গণতান্ত্রিক দেশে এমনটা হলেই তা আশ্চর্যের। অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও হয়। সেটাই অদ্ভুত লাগে।”

আপাতত বিমলা-সন্দীপ-আর নিখিলেশের রসায়ন নতুন আঙ্গিকে দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। সে দিনই বড় পর্দায় মুক্তি পাবে ওই ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat