ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৩
  • ৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২ হাজার ৭শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৭শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা দিয়ে এর নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন,‘ আপনারা নীতিমালা অনুযায়ী সকল নির্দেশনা পূর্ণ করতে পেরেছেন বলে এমপিও ভুক্ত হয়েছেন। কাজেই এটা ধরে রাখতে হবে।’
‘কেউ যদি এটা ধরে রাখতে ব্যর্থ হয়, সাথে সাথে তার এমপিও ভুক্তি বাতিল হবে। কারণ এমপিও ভুক্তি হয়ে গেছে- বেতনতো পাবই, ক্লাশ করানোর দরকার কি, পড়ানোর দরকার কি, এ চিন্তা করলে কিন্তু চলবে না’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে তাঁর সরকারী বাসভবন গণভবনে নতুন করে এমপিও’র তালিকা ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজকে নতুন করে ২ হাজার ৭শ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এপিও ভুক্ত করলাম। একটি নীতিমালা করে নিয়ে যাচাই বাছাই করে তারপরে এই তালিকাটি তৈরী করা হয়েছে। ’
তিনি বলেন,আমাদের কথা হচ্ছে আমাদের নীতিমালার যে নির্দেশনাগুলো রয়েছে, যারা সেই নির্দেশনাগুলো পুরণ করতে পারবেন এবং সেই স্কুলগুলো যেগুলোর আসলে প্রয়োজন আছে সেটা বিবেচনা করেই আমরা এমপিও ভুক্ত করবো। কাজেই যারাই এমপিও ভুক্তি চান তাদের এই নির্দেশনা মানতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে আমরা করে দিচ্ছি ঠিকই কিন্তু ঐ নীতিমালাগুলো পূর্ণ করতে হবে এবং সেটা অব্যাহত রাখতে হবে। যদি এমপিও ভুক্তির এই সুযোগটাকে অব্যাহত রাখতে চান।’
২ হাজার ৭শ’ ৩০টি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৪৩৯টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ৯৯৫টি মাধ্যামিক বিদ্যালয়, ৯৩টি কলেজ, ৫৬টি ডিগ্রী কলেজ, ৫৫৭টি মাদ্রাসা এবং ৫২২টি কারিগরি শিক্ষা ইনস্টিটিউশন রয়েছে।
শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মঞ্চে উপস্থিত ছিলেন।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

চলবে…

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat