ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৩
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিউলেক্স মশা নিয়ন্ত্রণে প্রস্তুত ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এখন থেকেই প্রস্তুত রয়েছে।এছাড়া এডিসসহ অন্য যে কোনো মশা নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও তিনি জানান।
আজ গুলশানে নগরভবনে আয়োজিত ‘মশক নিয়ন্ত্রণে বর্তমান কার্যক্রম এবং বছরব্যাপী কর্মপরিকল্পনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মেয়র মো. আতিকুল এসব কথা জানান।তিনি বলেন, ‘কিউলেক্স মশা নিয়ন্ত্রণে গত ৭ অক্টোবর থেকে কিউলেক্স মশার প্রজননস্থল চিহ্নিত করার জন্য ২জন কীটতত্ত্ববিদ এবং ১০জন শিক্ষানবিশ নিয়োগ করা করা হয়েছে। তারা ইতিমধ্যে গবেষণা করে কোন এলাকায় কিউলেক্স মশার তীব্রতা কত তা নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মেয়র জানান, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই এই গবেষণা পরিচালিত হয়। কীটতত্ত্ববিদ ড. জি এম সাইফুর রহমান জানিয়েছেন, ৭টি ওয়ার্ডে কিউলেক্স মশার প্রজননস্থল এর ঘনত্ব বেশি পাওয়া যায়। ওয়ার্ডগুলো হলো- ২০, ২৮, ১১, ৫, ৩১, ৩২ ও ১৭।তিনি বলেন, এখন থেকে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ, পরিছন্নতাসহ যে কোন বিষয়ে দায়ী থাকবেন। যার যার কৃতকর্মের জন্য তাকেই জবাবদিহি করতে হবে।আতিকুল ইসলাম বলেন, সম্প্রতি কোপেনহেগেনে অনুষ্ঠিত সি-ফোরটি মেয়রদের সম্মেলনে ডিএনসিসি ও কোপেনহেগেনের মধ্যে অগ্নি নির্বাপন বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ৩৬টি ওয়ার্ডে ১টি করে ৩৬টি স্যাটেলাইট অগ্নিনির্বাপণ স্টেশন স্থাপন করা হবে। এর ফলে অল্প সময়ের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এছাড়া পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য কয়েকটি স্কুলে বৈদ্যুতিক বাস চালু করা হবে।সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন জানান, আজ থেকে দুই সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম অর্থাৎ ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মনজুর হোসেন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat