ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৫
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিচারের দাবি জানিয়েছেন

 মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিচার দাবি করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মহাথীর মোহাম্মদ বলেছেন, এ সমস্যা সমাধানে যা প্রয়োজন মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো তার সবকিছুই করবে।
তিনি বলেন, ‘আমি মনে করি, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং এর বিচার হতে হবে।’
১৮ তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে আজ বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মহাথীর মোহাম্মদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে মাহাথীর এই দাবি করেন।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে যা প্রয়োজন তার সবকিছুই মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো করবে।’
ড. মহাথীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন,মালয়েশিয়া কক্সবাজারে তার হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাবে এবং ভাসানচরের যে দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে, সে সম্পর্কেও প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।
শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দ্বীপটির নিরাপত্তা এবং সুরক্ষাসহ বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বীপটির বর্তমান অবস্থা সম্পর্কেও তাঁর কাছে ব্যাখ্যা করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আরো বাংলাদেশী শ্রমিক নিয়োগে কাজ অব্যাহত রাখবে। তিনি মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশী শ্রমিকদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়েও কথা বলেন।
বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ককে অত্যন্ত গভীর আখ্যায়িত করে ড. মহাথীর ভবিষ্যতে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat